সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে কৃষক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকার জেরে কাশেম আলী (৪২) নামের এক কৃষককে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী কেনালের বিরুদ্ধে।

বুধবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ডিগ্রি কলেজ মোড়ে।

নিহত কৃষক কাশেম আলী নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সাইদ আলীর ছেলে। অভিযুক্ত কেনাল পাশের গুপিনাথপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার জন্য কাশেম আলীকে টাকা দিয়েছিলেন কেনাল। করোনার সময় বিদেশ না যেতে পেরে কিছু টাকা ফেরত নেন কেনাল। বাকি ৮০ হাজার টাকা বকেয়া ছিল। সেই টাকার মধ্যে ৫০ হাজার টাকা কাশেম কেনালকে দিতে চেয়েছিলেন। কিন্তু কেনালের কাছে কাশেমের চেক রাখা ছিল। টাকা দেওয়ার সময় কেনালের কাছে চেক ফেরৎ চান কাশেম। চেক হারিয়ে গেছে বলে কেনাল দাবি করেন। এ কারণে টাকা দেননি কাশেম। সেই টাকার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নাজিরপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন কাশেম। নাজিরপুর ডিগ্রি কলেজের সামনে কাশেম পৌঁছালে তাকে কেনাল প্রথমে মাথায় আঘাত করেন। কাশেম রাস্তায় পড়ে গেলে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন কেনাল। কাশেমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্ট চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে কৃষক খুন

আপডেট সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১