জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে যুব ঋণের চেক বিতরণ
- আপডেট সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৭০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
: দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে সোমবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণের চেক এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, ডিআইজি এসএম আখতারুজ্জামান, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ আবদুল কাদেরসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথির বক্তব্যে রাখেন। পরে দিবসটি উপলক্ষে ১০ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি তিনজন আত্মকর্মী ও দুই সংগঠকদের মাঝে সনদ ও দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

























