আমাদের সব চাইতে বড় শক্তি “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি” -বিএমপি কমিশনার
- আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় বিএমপির সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মহাশ্মশান কেন্দ্রিক পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের জন্য শ্মশান কমিটির সভাপতি ও সম্পাদককে বিশেষভাবে অনুরোধ করে বলেন, আসন্ন শ্মশান দিপালী ও কালীপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া আমাদের সব চাইতে বড় শক্তিশালী অস্ত্র হল বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি”।
সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, মোকতার হোসেন, পিপিএম-সেবা, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, এস এম তানভীর আরাফাত, মোঃ আলী আশরাফ ভুঞা, খান মুহাম্মদ আবু নাসের ও মোঃ মনজুর রহমান, ডিজিএফআই ও এনএসআই বরিশাল প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

























