সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

টরকী বন্দরে গণডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে গণডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার বলেন, ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারের পর রিমান্ডে থাকা আসামি সোহরাব হাওলাদারের স্বীকারোক্তিমতে টরকী বন্দরের জামাল মিয়ার তেলের মিল সংলগ্ন গণলেট্রিনের পাশের জঙ্গল থেকে দেশীয় তৈরী একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল, তিনটি বগি দা ও একটি ছ্যানা উদ্ধার করা হয়।

সোহরাব হাওলাদার মুলাদী উপজেলার পূর্ব তয়কা গ্রামের মৃত মোতালেব হাওলাদারের পুত্র ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এনিয়ে থানা পুলিশ ডাকাতির ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ আগস্ট দিবাগত রাতে টরকী বন্দরের নৈশ প্রহরীসহ একাধিক ব্যবসায়ী ও পথচারীদের বেঁধে রেখে ১২টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গণডাকাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টরকী বন্দরে গণডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:১৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১