সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেটে কলেজ ছাত্র রাহাত হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে আলোচিত কলেজ ছাত্র হত্যার ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকালে দক্ষিণ সুরমার হাজীপুর এলাকায় ডোবা জমি থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য বাটসহ সাড়ে ৭ ইঞ্চি।
বৃহস্পতিবার সকালে নগরীর মীরাবাজারে সিলেট মেট্রো ও জেলা সিআইডি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন সিলেট মেট্রো ও জেলা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
সিআইডি জানায়, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে রাহাত খুনের প্রধান আসামি সামসুদ্দোহা সাদীকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করে সিআইডি।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, রাহাত খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিআইডি। বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় এলআইসি’র একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সামসুদ্দোহা সাদীকে (২৩) গ্রেফতার করে। নিহত রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
এ ঘটনায় গত শুক্রবার রাতে তার চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা নয়-২১/২২/১০/২১। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে কলেজ ছাত্র রাহাত হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

আপডেট সময় : ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১