সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: ১০ বছর পর সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দশ বছর আগে চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। ঘটনার সময়ে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বরত ছিলেন।

২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ছাত্রী তার ছেলেবন্ধুকে নিয়ে ফয়’স লেকে বেড়াতে যান। ওই সময় পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে যান।

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ঘটনার পরপরই মামলা করেন ছাত্রীর বাবা। এ ঘটনায় গ্রেপ্তার হলেও কিছুদিন পর জামিন পান মিজানুর রহমান।

ঘটনার সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ওই সময়ে তিনি একটি মামলার সাক্ষ্য দিতে চট্টগ্রামে এসেছিলেন। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

ট্রাইব্যুনালের সহকারী কফিল উদ্দিন বলেন, রোববার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি মিজানুর রহমান জামিনে থেকে আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী আরও সময় আবেদন করেন।

এসময় আদালত আবেদন নামঞ্জুর করে মিজানুর রহমানের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: ১০ বছর পর সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৬:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১