সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আরিয়ানকে ফাঁসাতে ১৮ কোটি রুপির চুক্তি, সাক্ষীর অভিযোগে তোলপাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মাদক মামলায় গ্রেফতার তারকা অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একের পর এক জামিন আবেদন বাতিল হচ্ছে। মুম্বাইয়ের বিশেষ আদালতের পর হাইকোর্টও তার জামিন নাকচ করেছেন। এর মধ্যে আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

আজ রবিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিরুদ্ধে এমনই বিস্ফোরক দাবি করলেন এই মামলার এক সাক্ষী।

যদিও সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ওই সাক্ষীর এমন মন্তব্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ‘মিথ্যে রটনা’ বলে দাবি করেছে এনসিবি। তারা বলছে, সঠিক সময়ে এর জবাব দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম এই সূত্রে ধরে জানিয়েছে, আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে অর্থ নিয়েছে এনসিবি! খোদ সাক্ষীর এমন অভিযোগে তোলপাড় শুরু হয়েছে।
এদিকে, শাহরুখ পুত্র আটক হওয়ার পর এক ব্যক্তির সঙ্গে আরিয়ানের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শুরুতে সবাই মনে করেছিলেন তিনি এনসিবির কোনো কর্মকর্তা। পরবর্তী সময়ে জানা যায় ওই ব্যক্তি এনসিবি’র কেউ নন। তার নাম কিরণ পি গোসাভি। ওই ঘটনার পর থেকে পলাতক তিনি।
এছাড়া নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি আরিয়ানের এই মামলার মূল সাক্ষী।
কিরণের সহযোগী প্রভাকর সেইলের অভিযোগ, তদন্তকারী সংস্থা তাকে ব্ল্যাং পেপারে সই করিয়েছে। এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি। প্রভাকরের দাবি, কিরণ ‘রহস্যজনক ভাবে নিখোঁজ’ হয়ে যাওয়ার পর থেকেই সমীরকে নিয়ে এই ধরনের ভাবনা শুরু হয়েছে তার। এমনকি জীবনের ঝুঁকি রয়েছে বলেও দাবি প্রভাকরের।

কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে তিনি দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে ১৮ কোটি রুপির চুক্তি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এনসিবি এসব অস্বীকার করেছে। তাদের উল্টো প্রশ্ন, তা-ই যদি হয়, তা হলে এত দিন আরিয়ান জেলে বন্দি থাকেন কী করে? তাছাড়া তাদের দফতরে একাধিক সিসিটিভি রয়েছে, ফলে দফতরে বসে যা ইচ্ছা তাই করা যায় না।

ফলে প্রভাকরের এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এনসিবি। কিন্তু তাতে বিতর্ক থামছে না। কারণ বলিউডের একাংশ এবং বেশ কিছু রাজনীতিবিদ দাবি করেছেন, শাহরুখের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরিয়ানকে ফাঁসাতে ১৮ কোটি রুপির চুক্তি, সাক্ষীর অভিযোগে তোলপাড়

আপডেট সময় : ১২:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১