সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে স্বামী ও বাবার পরিবারে শেষ জায়গাটুকু হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মৃত্যুর পরেও স্বামীর বাড়িতে কবরের জন্য শেষ জায়গাটুকু হয়নি নওমুসলিম গৃহবধু স্বপ্না বেগমের (৩০)। অবশেষে স্থানীয় এক ব্যক্তির সম্পত্তিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শনিবার দিবাগত রাতে পানিতে ডুবে মৃত্যুবরণ করা স্বপ্না বেগমের দাফন কাজ সম্পন্ন করেছেন।

ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের। স্থানীয় সাবেক ইউপি সদস্য আসাদ খলিফার মহতি উদ্যোগে তার মালিকানাধীন সম্পত্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং স্টার ক্লাবের সদস্যরা জানাজা শেষে নওমুসলিম স্বপ্না বেগমের দাফন সম্পন্ন করেছেন।

এর আগে শুক্রবার সকালে ভাড়া বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় এক সন্তানের জননী স্বপ্না বেগম। স্থানীয়রা স্বপ্নার লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। রবিবার সকালে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার আস্কর গ্রামের সুভাষ বিশ^াসের মেয়ে স্বপ্না পরিবারের অমতে গত আট বছর পূর্বে ধর্ম ত্যাগ করে গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের রিপন বেপারীকে বিয়ে করেন।

বিয়েরপর থেকে বাবার পরিবারের সাথে রিপন ও স্বপ্নার কোন যোগাযোগ ছিলোনা। তারা আগৈলঝাড়া থানা সংলগ্ন কুয়াতিয়ারপাড় গ্রামের শাহ আলম হাওলাদারের ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। স্বপ্নার মৃত্যুর পর তার স্বামী রিপন বেপারীর সাথে পুলিশ একাধিকবার যোগাযোগ করেও তার কোন সন্ধ্যান পায়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিপন মেয়েদের সাথে প্রতারনা করে একাধিক বিয়ে করেছে। থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, স্বপ্নার মৃত্যুর পর তার লাশ গ্রহন ও দাফনের জন্য বাবা-বা ও স্বামীর পরিবারের কোন লোক পাওয়া যায়নি। তবে স্বপ্নার শিশু কন্যাকে পুলিশ তার বাবার বাড়িতে রেখে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্বামী ও বাবার পরিবারে শেষ জায়গাটুকু হয়নি

আপডেট সময় : ১১:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১