সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

রাজশাহী জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজশাহীতে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর পবা থানার পালোপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পবা থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে পুলিশ জিহাদি বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য ফরম ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পবা উপজেলার এয়ারপোর্ট থানা এলাকার মনিরুল ইসলাম, কলিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়সাল আহমেদ, আজাহার আলী, আব্দুল মতিন, আবু বকর, আব্দুর রব, উজ্জ্বল হোসেন, আব্দুল হালিম, মো. ওবেদ ও আবুল হোসেন।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পালোপাড়া এলাকার মধ্যপাড়ায় কলিম উদ্দিনের বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজে গোপন বৈঠক হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ১২ জনের সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১