সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ করল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে এবার টেলিভিশনের পর্দায় ‘আলিঙ্গনের’ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহে এক নোটিশ জারি করে নতুন এই নির্দেশনার কথা জানিয়েছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। আজ শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডন।

বলা হয়েছে, পাকিস্তানের স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে আলিঙ্গন দৃশ্য সম্প্রচার ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী ও দর্শকদের জন্য ‘অস্বস্তিকর’।

এছাড়া নাটকগুলোতে পাকিস্তানি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না। তাই অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে, অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল। এমনিতেই পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পড়তির দিকে।

তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে তৈরি নাটক ও সিরিয়ালগুলো দর্শকপ্রিয়। উল্লেখ্য, এর আগে অশ্লীলতার কারণে পাকিস্তানে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটক-সিরিয়ালের দৃশ্যে ‘আলিঙ্গন’ নিষিদ্ধ করল পাকিস্তান

আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১