সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটে কলেজ ছাত্র খুনের দায়ের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে এক কলেজ ছাত্র খুনের দায়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে পরিবারের পক্ষ থেকে।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে নিহতের চাচা শফিকুল ইসলাম বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার (২৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালকুদার বলেন, ‘রাহাতের চাচা বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। সে মামলায় ৩ জনের নাম উল্লেখ ও ৫-৭ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে মো. আরিফুল ইসলাম রাহাত নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন করা হয়।
নিহত রাহাত দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
শিক্ষার্থী হত্যার ঘটনায় শুক্রবার (২২ অক্টোবর) থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, এ কলেজ ছাত্র হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে কলেজ ছাত্র খুনের দায়ের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১