সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রে‌মিকাসহ আপ‌ত্তিকর অবস্থায় ধরা স্কুলশিক্ষক; স্ত্রীর সম্মতিতে বি‌য়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

শরীয়তপু‌র সদর উপ‌জেলায় প্রে‌মিকাকে নি‌য়ে রাত কাটাতে গি‌য়ে আপ‌ত্তিকর অবস্থায় ধরা প‌ড়েছেন কামরুজ্জামান রু‌মি না‌মে এক শিক্ষক। বুধবার দিবাগত রা‌তে উপ‌জেলার পি‌টিআই ট্রেনিং সেন্টা‌রের পা‌শে ভাড়ার বাসায় এ ঘটনা ঘ‌টে।

আটক স্কুল শিক্ষক ভেদরদঞ্জ উপ‌জেলার স‌খিপুর থানার ১৩৫ নং ওবাইদুল হাওলাদার কা‌ন্দি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বর্তমা‌নে শরীয়তপুর পি‌টিআই ট্রেনিং সেন্টা‌রে ডি‌পিএড প্রশিক্ষণে আছেন।

এ ঘটনায় স্থানীয়রা অ‌নৈ‌তিক অবস্থায় পালং ম‌ডেল থানা পু‌লি‌শের হা‌তে ওই স্কুল শিক্ষক‌কে তু‌লে দি‌লে বি‌য়ে করার শ‌র্তে তা‌দের‌কে ছে‌ড়ে দেওয়া হয়। বিকা‌লে পালং এলাকার কা‌জি অ‌ফি‌সে চার লক্ষ টাকা কা‌বি‌নে তা‌দের বি‌য়ে পড়ান কা‌জি মোহাম্মদ আলী।

‌তি‌নি ব‌লেন, চার লক্ষ টাকা দেন‌মোহ‌রে প্রথম স্ত্রীর সম্ম‌তিতে তা‌দের‌কে বি‌য়ে পড়া‌নো হয়। বি‌য়েতে উভয় পক্ষ রা‌জি থাকায় আমি বি‌য়ে‌র কাজ সম্পন্ন ক‌রে‌ছি।

অ‌ভিযুক্ত স্কুল শিক্ষক কামরুজ্জামান রু‌মি ব‌লেন, শিক্ষক হ‌য়ে এ অ‌নৈ‌তিক কাজ করা আমার ঠিক হয়‌নি। আমা‌দের দীর্ঘ ২২ বছ‌রের প্রেম ছিল এটা। ত‌বে প‌রিবা‌রিকভা‌বে বি‌য়ে ক‌রে‌ছি ব‌লে রু‌বিনা‌কে বি‌য়ে কর‌তে পা‌রি‌নি। এবার প্রথম স্ত্রীর সম্ম‌তিতে বি‌য়ে ক‌রে‌ছি।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আক্তার হো‌সেন ব‌লেন, স্থানীয়রা খবর দেওয়ায় পু‌লিশ গি‌য়ে তা‌দেরকে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল। প‌রে দুই প‌রিবার মীমাংসা হওয়ায় ও কারো কোন অ‌ভি‌যোগ না থাকায় প্রথম স্ত্রীর জিম্মায় ছে‌ড়ে দেওয়া হয়। শু‌নে‌ছি তারা বি‌য়ে ক‌রে ফে‌লে‌ছে।

জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ব‌লেন, একজন শিক্ষক সমা‌জের বি‌বেক। তার দ্বারা সমাজ অ‌নেক কিছু শিখ‌বে।

ত‌বে রু‌মি যে ধর‌নের কাজ ক‌রে‌ছে, তার বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রে‌মিকাসহ আপ‌ত্তিকর অবস্থায় ধরা স্কুলশিক্ষক; স্ত্রীর সম্মতিতে বি‌য়ে

আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১