সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে মৎস অভিযানে ইউএনও’র উপর জেলেদের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মৎস অভিযানে গিয়ে মৌসুমি জেলেদের হামলার শিকার হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এ সময় অভিযানে ব্যবহাত ট্রলার চালক মো: কবির হোসেন (৩৫) আহত হয়েছে।

১৯ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সাড়ে এগারটার সময় জেলার সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নপ্তারহাট ) বাজার এলাকায় এ হামলা ঘটনা ঘটে। এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মৎস ব্যবসায়ীরা দ্রুত শিকারের জন্য নদীতে কারেন্ট জাল ফেলে ‘মা’ ইলিশ ধরছে, সংবাদের ভিত্তিতে ‘মা’ ইলিশ রক্ষায় সরকারি ঘোষনা মোতাবেক প্রতিদিনের মত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে ট্রলার যোগে মৎস অভিযানে যাই।

নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করছে। সকাল থেকে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সুগন্দা-বিষখালি নদীর মোহনা দিকে গেলে সুগন্ধা নদীতে থাকা জেলেরা দূর থেকেই আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা কেউ কেউ নৌকা, আবার কেউ কেউ নৌকায় জাল তুলে জালে থাকা মাছ নিয়ে পলিয়ে যেতে শুরু করে। তাদের পিছু নিয়ে তাদেরকে ধরতে গেলে বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নাপ্তারহাট ) বাজার এলাকায় নৌকা রেখে নদীর কিনারে উঠে।

এ সময় অভিযানের ট্রলারটি সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নপ্তারহাট ) বাজার এলাকায় থামলে প্রায় ৩৫/৪০জনের একটি দল দেশীয় অস্ত্র বৈঠা, রাম দা, লাঠি, ইট-পাটকেল হাতে নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে। আমরা বিষয়টি বুঝতে পেরে নদীর তীর থেকে ট্রলারটি সরিয়ে আনলে পিছন থেকে তারা আমাদের ট্রলারকে লক্ষকরে ইট-পাটকেল, বৈঠা, লাটি ছুড়তে শুরু করে।

এ সময় জেলেদের ছোড়া একটি লাঠি ট্রলার চালক কবিরের শরীরে পড়লে কবির ট্রলারের নিচের অংশে পড়ে গিয়ে আহত হয়। পরে আমাদের আত্মরক্ষার জন্য আনসার সদস্যরা ফাকা গুলি বর্ষন করে। এ বিষয় তিনি আরো জানান, অভিযানে আমি সহ তিনজন আনসার সদস্য, আমার অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ অভিযানে থাকা সকলকে নিয়ে ঝালকাঠি চলে আসি। একই সাথে ট্রলার চালক কবিরের চিকিৎসার ব্যবস্থা করে মামলার প্রস্তুতি নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মৎস অভিযানে ইউএনও’র উপর জেলেদের হামলা

আপডেট সময় : ০৬:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১