সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আবারও বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নুসরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে আলোচনা থামছেই না। লম্বা সময় ধরে আলোচনায় তিনি। স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, যশের সঙ্গে প্রেম, সন্তান জন্মদান। এসব বিষয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী।

এবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে খবরের শিরোনাম হয়েছেন নুসরাত। নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এ ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এটি বন্ধু বিচ্ছেদের ইঙ্গিত।

ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখেছেন, জীবনের লক্ষ্য সম্পর্কে সিরিয়াস হলেই বন্ধু বিচ্ছেদ হয়। সে কারণেই বুগাটির (বিলাসবহুল গাড়ি) দুটি সিট আর বাসের ৩০টি। এ পোস্টের মাধ্যমে কার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করেননি নুসরাত।

টালিউডে নুসরাতের ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় ছিলেন মিমি চক্রবর্তী। একজন আরেকজনকে ‘বোন’ বলেও ডাকতেন। কিন্তু তাদের সে সম্পর্কে এখন অনেকটাই ভাটা পড়েছে। তালিকায় যোগ হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকে। এদের মধ্যে কারও সঙ্গে বন্ধু বিচ্ছেদ হয়েছে কী-না তা জানা যায়নি।

সম্প্রতি নুসরাত মা হয়েছেন। ওই সময় তার পাশে পুরোটা সময় ছিলেন যশ। সন্তান জন্মের পর যশকে স্বামী হিসেবেও স্বীকার করেছেন নুসরাত। জন্মদিন পালন করেছেন একসঙ্গে। মা হওয়ার ১৩ দিন পর কাজে ফিরেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: ‘কপিল শর্মা শো’ বন্ধের কারণ জানালেন কপিল

এদিকে দুর্গাপূজা উপলক্ষে নবমীর সাজে ছবি শেয়ার করেছিলেন নুসরাত। তার পরনে ছিল, তুঁতে রঙা ভারি সিল্কের শাড়িতে সোনালী জরির কাজ। কানে বড় কানপাশা। হাতে শাঁখা-পলা। কপালে লাল টিপ। চুলকে টুইস্ট করে বেঁধে নিয়েছেন। সঙ্গে মানানসই মেকাপ।

এ সাজে ছবি শেয়ার করে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন এ অভিনেত্রী। কমেন্টস বক্সে তাকে এক হাত নিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। একজন লিখেছেন, ‘শাঁখা-পলা পরেছ কিন্তু কার নামে দিদি?’ নুসরাত ভক্তদের একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ একজন আবার প্রশ্ন তুলেছেন ধর্ম নিয়ে। লিখেছেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা!’

তবে এসব কিছুই পাত্তা দেন না এই সাংসদ-অভিনেত্রী। কারণ এই বছরের দুর্গাপূজা খুবই স্পেশাল তার জন্য। স্বামী যশ দাশগুপ্ত এবং ছেলে ঈশানকে নিয়ে এটাই তার প্রথম পূজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নুসরাত

আপডেট সময় : ০৭:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১