সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাজারে গণডাকাতির ঘটনায় নরসিন্দি থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে এই গ্রেফতার অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশে তৈরি কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ নিয়ে ওই গণডাকাতির ঘটনায় ৯ জন ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ।

গত শনিবার রাতে গ্রেফতারকৃতরা হলো মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চর দৌলতখান গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে আব্দুল খালেক হাওলাদার, বরিশালের বানারীপাড়ার উপজেলার ব্রা²নকাঠী গ্রামের হারুন গাজীর ছেলে আল মিরাজ মিন্টু এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার দাইমুদ্দিন খলিফাকান্দি গ্রামের সিরাজ খলিফার ছেলে দেলোয়ার হোসেন খলিফা।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই কামাল হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত শনিবার বিকেলে ওই ৩ ডাকাতের অবস্থান নিশ্চিত হন তারা। ওই রাতেই নরসিন্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গৌরনদী থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টরকী বাজারে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, টরকী বাজারে গণডাকাতির ঘটনায় এই ৩ জনসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১৫ আগস্ট রাতে টরকী বাজারে ১৩টি দোকানে ডাকাতি হয়। দুর্বৃত্তরা ওই বাজার থেকে মালামাল লুট করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে ১৬ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১