সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

জীবনের থেকেও কি ধর্ম বড়?’, প্রশ্ন তুলে যা বললেন শ্রীলেখা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বাংলাদেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলা ও হিংসার বিরুদ্ধে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী শ্রীলেখা প্রশ্ন ছুঁড়েছেন, মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?

সর্বশেষ গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ হচ্ছে। সেই সূত্রেই বিষয়টি জানতে পেরেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী। তিনি এসব হামলার প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধর্ম…উপাসনার হাতিয়ার, নাকি যুদ্ধের?

একই ইস্যুতে তিনি কলকাতার একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ধর্মের ভিত্তিতে যুদ্ধ, ভেদাভেদের চেষ্টা চলতে থাকে। মানুষ যুদ্ধ চায়, শান্তি চায় না। এটা খুবই দুঃখের। হিন্দু মুসলমানকে মারুক কিংবা মুসলমান হিন্দুকে মারুক, আখেরে সাধারণ মানুষেরই মৃত্যু হচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

২০২১ সালেও মানুষ ধর্মের অজুহাত দিয়ে এই সমস্ত করে যাচ্ছে, এগুলো সত্যিই কষ্টের। মানুষের জীবনের থেকেও কি ধর্ম বড়?’

অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন শ্রীলেখা। তিনি ছাড়াও কলকাতার একাধিক তারকা বাংলাদেশে মন্দির ও পূজামণ্ডপে হামলার বিষয়ে কথা বলেছেন। অভিনেতা পরমব্রত আহ্বান জানিয়েছেন, সচেতন মানুষদের এগিয়ে আসতে। গোঁড়ামি, মৌলবাদ সব ধর্মেই রয়েছে। তাই ওই ধর্মের সচেতন মানুষেরাই তাদের পরাস্ত করতে হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীর দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনীর ইসকন মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা। কোরআন অবমাননার অভিযোগে ধর্মীয় স্থানটিতে ভাংচুর করলে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পার্থ দাস নামের মন্দিরের এক সদস্যকেও খুন করে হামলাকারীরা। পরবর্তীতে আরও কয়েকটি স্থানে হামলার অভিযোগ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবনের থেকেও কি ধর্ম বড়?’, প্রশ্ন তুলে যা বললেন শ্রীলেখা

আপডেট সময় : ১১:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১