সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

কলাপাড়ায় খাদ্য পরিদর্শকের কক্ষে নারী নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স; পটুয়াখালীর কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য বদলীকৃত খাদ্য পরিদর্শক আরিফা সুলতানার বিরুদ্ধে এবার দুই সন্তানের জননীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে ওই নারীকে জোরপূর্বক আরিফা সুলতানা ঘরের মধ্যে টেনে নিয়ে দরজা বন্ধ করে নির্যাতন করা হয়। ভিকটিম মাসুমা আক্তার কলিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে পরিবার ও থানা-পুলিশ।

নির্যাতনের শিকার মাসুমা আক্তার কলি জানান, গত এক মাস ধরে দুই সন্তানসহ তাঁকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টার দিকে স্বামীকে খুঁজতে এলে তাঁকে নির্যাতন করা হয়।

পরে থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নির্যাতনের এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা বলেন তিনি।

এর আগে ওএমএস ডিলার মামুন হাওলাদারের সঙ্গে নারী খাদ্য পরিদর্শকের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন গৃহবধূ মাসুমা আক্তার কলি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি।

পরে খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে আরিফা সুলতানাকে বদলি করা হয়।

যদিও অভিযোগের শুরু থেকে ওএমএস ডিলার মামুনকে স্বামী বলে পরিচয় দিয়ে আসছিল আরিফা। বর্তমানে শহরে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে বাস করছেন তিনি। এ ফ্ল্যাট বাসায় শনিবার রাতে মাসুমা আক্তার কলির ওপর চালানো হয় অকথ্য নির্যাতন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘বিষয়টি পারিবারিক এবং দুই সতিনের ঝগড়া ঝাঁটি সংক্রান্ত। আমরা জেনে তাৎক্ষণিক আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেলে যতটুকু অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে আলোচিত আরিফা সুলতানা রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর ফ্ল্যাট থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে মাসুমা বেগম কলিসহ তাঁর পরিবারের ৫ জনকে আসামি করে মামলা করেছেন।

বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাপাড়ায় খাদ্য পরিদর্শকের কক্ষে নারী নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৭:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১