সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপি নির্বাচনে উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জন,সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৭ অক্টোবর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বেলা ১২টায় উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা,আওয়ামী লীগ নেতা আবুল কালাম বালী ও বজলুর রহমান,উপজেরা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাফিজুর রহমান মামুন প্রমুখ। দুপুর ১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ.রাজ্জাক মাষ্টার তার সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের অপর দু’বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আ.রহিম খান চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিকে ১৪ অক্টোবর বিকাল ৩টায় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কবির হোসেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রসঙ্গত সৈয়দকাঠি ইউপি নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ২৯৩ জন । এর মধ্যে নারী ৯ হাজার ৮৬৬জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৪২৭জন। আগামী ১১ নভেম্বর এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২১ জুন বানারীপাড়ার অপর ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর সবকটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১