বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বিশ্ব খাদ্য দিবস ২০২১ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলন,
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাঃ ওবায়দুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিছুর রহমান, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক মোঃ নাহিদুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমুসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























