সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সংসদের আগামী অধিবেশনে রাজাকারের তালিকা পাস করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সংসদের আগামী অধিবেশনে রাজাকারের তালিকা পাস করা হবে’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ অধিবেশনে রাজাকারের তালিকা উপস্থাপন হবে। সেটি বিল আকারে পাস হবার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রংপুরে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী কুমিল্লার ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যারা আসতে চায়, কুমিল্লার ঘটনায় তাদের মদদ থাকতে পারে।

মন্ত্রী বলেন, প্রকৃত হিন্দু বা প্রকৃত মুসলমানরা কোন ধর্মের অবমাননা করতে পারে না। কুমিল্লার ঘটনা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করা হবে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববী মন্ত্রীর সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদের আগামী অধিবেশনে রাজাকারের তালিকা পাস করা হবে

আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১