সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের মহোৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা ও এর শাখা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে রাত-দিন প্রকাশ্যে শত শত জেলে নৌকায় জেলেরা কারেন্ট জাল দিয়ে অবাধে এ মা ইলিশ শিকার করছেন। নিষেধাজ্ঞার প্রথম রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করে মোবাইল কোর্টে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়ায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষার বিষয়ে এলাকাবাসী আশার আলো দেখতে পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অভিযান চলছে দায়সারা গোছের নামকাওয়াস্তে। এদিকে অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমানের ইলিশ ইয়াতিম খানায় বিতরণের কথা বলে অভিযানে থাকাদের মধ্যে ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্য সমিতির সভাপতি ও বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুধীর রঞ্জন অভিযোগ করে জানান, ঢিলেঢালা অভিযানের সুযোগে রিল্যাক্স মুডে জেলেরা সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ইলিশ নিধন করছেন। ইলিশের এ প্রজনন মৌসুমে ইলিশ নিধনের এ মহোৎসবের বিষয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের ঢিলেঢালা অভিযানকে তিনি দায়ী বলেন জেলেরা নিধন করা এসব মা ইলিশ স্বল্প মূল্যে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ফেরী করে বিক্রি করছেন। উপজেলা মৎস্য অধিদপ্তর এসব মাছ বিক্রির কথা জেনেও না জানার ভান করে সন্ধ্যা নদীতে দায়সারা অভিযান পরিচালনা করছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে এলাকার সচেতন মহল জানান, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষা করতে হলে উপজেলা মৎস্য অধিদপ্তরের চলমান অভিযান আরও জোরদার ও কঠোরতর করতে হবে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অভিযানের শুরুতেই তারা একটি ও পরবর্তীতে দুটি ট্রলারে অভিযান পরিচালনা শুরু করেছেন। এরপরও তারা সন্ধ্যা নদী থেকে জেলেদের মা ইলিশ নিধন বন্ধ করতে পারছেন না। তিনি বলেন,অপ্রতুল বরাদ্দ, জনবল ও পুলিশ সংকটের কারণে তারা অভিযান জোরদার করতে পারছেন না। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. হেলাল উদ্দিন জানান, নিয়মিত তার পুলিশ সন্ধ্যা নদীতে মৎস্য অভিযানের দুটি টিমে ২৪ ঘণ্টা ডিউটি করছেন। এছাড়া বাকি পুলিশ এলাকার আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য শারদীয় দুর্গোৎসবে ডিউটি করছেন। এ মুহূর্তে তার কাছে অতিরিক্ত পুলিশ না থাকায় মৎস্য অভিযানে তিনি বাড়তি পুলিশ দিতে পারছেন না বলে জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, সন্ধ্যা নদীর মা ইলিশ রক্ষার শুরুতেই তার নেতৃত্বে অভিযান চালিয়ে দাসেরহাট এলাকা থেকে ৯ জনকে আটক করে এক বছর ও একদিন পর নলশ্রী এলাকা থেকে আরও চারজনকে আটক করে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এরপরও মা ইলিশ নিধন থামছে না। তিনি বলেন, সন্ধ্যা নদীতে মৎস্য অভিযান পরিচালনা বৃদ্ধি করতে হলে আরও পুলিশ প্রয়োজন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের মহোৎসব

আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১