সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রত্তন (৮০) শেখ নামের এক বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে মাসুম(৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার দিকে রত্তন শেখ উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইক ধাক্কায় গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মৃত কালু শেখের ছেলে। ইজিবাইক চালক সোহাগসহ স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় চালক সোহাগ হাসপাতাল থেকে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রসঙ্গত বানারীপাড়া পৌরশহরসহ গোটা উপজেলায় ৫ শতাধিক অবৈধ বৌ-গাড়ি ও ইজিবাইক চলাচল করে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের কারনে প্রায়ই এধরণের দূর্ঘটনা ঘটে। গত ১০ দিন পূর্বে উপজেলার চাখারে ইজিবাইকের নিচে পড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে পৌর শহরের তমাল তলা সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে মাসুম (৩০) নামের এক ভ্যান চালক যুবক মারা গেছে। সে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে। ১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাসা সংলগ্ন খালে মাছ ধরতে যায় মাসুম। খালের পাশের গাছের শিকড়ের নিচে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আটকে যায় সে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ ও মাছ ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১