মহিপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের
- আপডেট সময় : ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ২৮২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
পটুয়াখালীর মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের মহিপুর থানা এলাকার ৭ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সোমবার থেকে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে শান্তিপুর্নভাবে পালন করতে তিনি এ উদ্দ্যোগ গ্রহন করেছেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের সোমবার সন্ধায় মহিপুর থানার সব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার মোঃআবুল খায়ের বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রত্যেক ধর্মের মানুষ এদেশে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে। এতে কোনপ্রকার সমস্যা হয়না৷ পুলিশ সদস্যরা রাতদিন দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হলে পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার জন্য তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের পরামর্শ দেন।

























