সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পিরোজপুরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে শ্বশুরের বিরুদ্ধে।

জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লার বাসিন্দা আব্দুর রহমান হাওলাদারের বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শনিবার রাতে ভান্ডারিয়া থানায় মামলা হয়। পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রহমান হাওলাদারের ছেলের সাথে তার পুত্রবধূর ৫ বছর পূর্বে বিয়ে হয় এবং ৩ বছর পূর্বে তার ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন।

এরপর প্রথম স্ত্রী (ভিকটিম) তার বাবার বাড়িতে চলে যায়। গত ৩ অক্টোবর থেকে ননদের অনুরোধে আবার শ্বশুর বাড়িতে এসে বসবাস শুরু করেন ওই পুত্রবধূ।

এরপর পুত্রবধূর শাশুড়ি বাবার বাড়িতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে শ্বশুর আব্দুর রহমান ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়, এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।

এ ঘটনায় শনিবার রাতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামা পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১