সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মাকে নির্যাতন করায় ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব-তিমিরপুর গ্রামে মাকে নির্যাতন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিশন মিয়া (২১) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মিশন মিয়া পূর্ব-তিমিরপুর গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

জানা গেছে, মিশন মিয়া বিবাহিত হলেও বেকার। মা দর্জির কাজ করে সংসার চালান। প্রায়ই মাকে টাকার জন্য মারধর ও আসবাবপত্র ভাংচুর করতো মিশন মিয়া। শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টাকার জন্য মায়ের উপর অমানবিক নির্যাতন শুরু করে মিশন। এক পর্যায়ে দা নিয়ে মাকে মারতে গেলে তারা চিৎকারে আশপাশের লোকজন মিশন মিয়াকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আমীর হামজা সহকারে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসী মিশন মিয়াকে পুলিশে দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিশনকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন জানান, মাকে প্রায়ই নির্যাতন করতো মিশন। আগে থেকেই অভিযোগ ছিল। শুক্রবার ফের নির্যাতনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাকে নির্যাতন করায় ছেলের ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১