সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩, মামলায় গ্রেফতার ৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরের বড়াকোঠার লস্করপুর ৫নং ওয়ার্ডের সমিতির হাট (বার মাতবরের হাট) বাজার সংলগ্ন একটি বাড়ির নির্মান কাজে হামলার ঘটনায় ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। হামলাকারীদের ৩জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ।
ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, দীর্ঘদিন স্থানীয় মাসুম ঘরামী ও তার সহযোগীরা উজিরপুরের বড়াকোঠার লস্করপুর ৫নং ওয়ার্ডের সমিতির হাট বাজার সংলগ্ন রনি বেপারী রোলানের বসতবাড়ির জমি দখলের বিভিন্ন কুটকৌশল চালিয়ে আসছিলো। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা হয়। পরে রনি বেপারী রোলান তার পক্ষে মামলার রায় পায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাসুম ঘরামী ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ অক্টোবর) সকালে মাসুম ঘরামীর হুকুমে মোখলেছ ঘরামী সহ ১০-১২জন প্রথমে রনি বেপারীর নির্মানাধীন বাড়ির টিনসেড বেড়া ভাংচুর করে। পরে রোলান ও তার পরিবারের সদস্যরা এতে বাধা দিলে হামলাকারিরা দা, লোহার রড, কুড়াল, খোনতা নিয়া তাদের উপর হামলা করে ৩জনকে গুরুতর আহত করে। পরে আহতদের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন দিলে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদের নেতৃত্বে একটি পুলিশি ফোর্স ঘটনাস্থলে পৌছে আহতদের চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং হামলাকারীদের ৩জনকে তৎক্ষনাৎ গ্রেফতার করতে সক্ষম হন।
পরে রনি বেপারীর স্ত্রী খাদিজা বেগম বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে ৪/৫জন অজ্ঞাত নামা সহ উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু করে উজিরপুর মডেল থানা পুলিশ আসামীদের বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া ৩জন আসামী হলেন মোখলেছ ঘরামী, নিলু ঘরামী ও রাকিব। উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে তারা ৩জন হামলাকারিকে গ্রেফতার করতে সক্ষম হন এবং বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রনি বেপারী রোলান জানান, তারা দীর্ঘদিন যাবৎ এ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু ওরা আমাদের সাথে ঝামেলা করার পর আদালতে মামলা করি। মামলার রায় পাওয়ার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার আমাদেরকে জমি মেপে বুঝাইয়া দেন।
বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা জানান, রনি বেপারী রোলান দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে বসতবাড়ি নির্মান করে ভোগ দখল করিয়া আসিতেছে। অভিযুক্ত ওই ব্যক্তি ও তার সহযোগীরা মসজিদ ও কবরস্থান নির্মানের নাম করে অবৈধভাবে উক্ত বসতবাড়ির জমি দখল করার পাঁয়তারা করছে।
এ ঘটনায় স্থানীয় আরও কয়েকটি ভুক্তভোগী পরিবার মাসুম ঘরামী ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সহযোগীতার আবেদন করেন। এ বিষয়ে মাসুম ঘরামীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন সন্ধান পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩, মামলায় গ্রেফতার ৩।

আপডেট সময় : ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১