সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়া সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৯ জেলেকে কারাদন্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত সুমন,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে রোববার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ,সরবারহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয় জেনেও তা অমান্য করে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে ৯ জেলেকে আটক করে কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট। রোববার রাত সাড়ে ১২টা থেকে শেষ রাত অবধি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯জন জেলেকে আটক করে মোবাইল কোর্টে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন সঞ্জয় মন্ডল (২৮),হিরু লাল পাড় (২৬),রমেশ হালদার (২৬) যতীন বাড়ৈ (৪৫),অসীম হালদার ( ২৬),আব্দুর রহমান (৩৩),তপন দেউড়ি (৩৪),দিলীপ বিশ্বাস ( ৩২) ও মিঠুন বাড়ৈ (২২)। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইউএনও রিপন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সোমবার (৪ অক্টোবর) দুপুরে কারাদন্ডপ্রাপ্তদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ডিমওয়ালা মা ইলিশ বাঁচাতে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৯ জেলেকে কারাদন্ড।

আপডেট সময় : ১২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১