সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

জাল কাবিনে ৫ বছর সংসার, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিলেটে জাল কাবিন তৈরি করে এক নারীকে বিয়ে করে ৫ বছর একসঙ্গে সংসার করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাজ উদ্দিন রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রনি প্রথম স্ত্রীর তথ্য গোপন রেখে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাকে জাল কাবিনের মাধ্যমে বিয়ে করে সংসার পাতে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করলেও স্ত্রীর মর্যাদা দেয়নি তাকে। পাঁচ বছর সংসারও করে। এসময় নষ্ট করেন গর্ভের তিনটি সন্তান। একপর্যায়ে প্রতিবাদ করা শুরু করেন ওই নারী। দাবি করেন স্ত্রীর মর্যাদা এবং চতুর্থ বাচ্চাকে নষ্ট না করতে।

ওই নারী এক পর্যায়ে স্ত্রীর মর্যাদার দাবিতে মামলা করেন আদালতে, পৃথকভাবে অভিযোগ করেন পুলিশ প্রশাসনের কাছে। তার অভিযোগের ভিত্তিতে বিদেশে পালানোর সময় শুক্রবার (০১ অক্টোবর) প্রতারক স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএমপি’র এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেপ্তারকৃত তাজ উদ্দিন রনি (৪০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরবাজার এলাকার কালিঢহর গ্রামের হাজি নুরুল হকের ছেলে।

তিনি নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকার আঙ্গুর মিয়া গলির একটি বাসায় প্রথম স্ত্রী ও ওই স্ত্রীর ঘরের সন্তানদের নিয়ে থাকেন। রনি একজন চাল ব্যবসায়ী। প্রথম স্ত্রী ও তিন সন্তানের কথা গোপন করে ২০১৭ সালে নগরীর মঝুমদারী এলাকার বাসিন্দা সুলতানা আক্তার লুবনার (৩২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন বিবাহিত তাজ উদ্দিন রনি।

নানা প্রলোভনে তিনি গোলাপগঞ্জে নিয়ে গিয়ে বিয়ে করেন লুবনাকে। তবে সে বিয়ের কোনো কাবিন পরবর্তীতে লুবনা সংগ্রহ করতে পারেননি। বিয়ের পর জানতে পারেন, রনি বিবাহিত এবং প্রথম স্ত্রীর গর্ভে তার ৩টি সন্তানও রয়েছে।

সবকিছু জানতে পেরে ভেঙে পড়েন লুবনা। কিন্তু রনিকে ভালোবাসেন তাই সবকিছু মেনে নিয়ে সঠিক কাবিননামার মাধ্যমে শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রনিকে চাপ দিতে শুরু করেন তিনি।

লুবনার পীড়াপিড়িতে ২০২০ সালে নগরীর বালুচর এলাকার এক কাজি দিয়ে ভুয়া কাবিন নামা তৈরি করে লুবনার সঙ্গে আবারও বিয়ের নাটক করেন রনি। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে মামলা করেন লুবনা। পৃথক অভিযোগ দায়ের করেন সিলেট মেট্রোপলিট পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে।

এদিকে, ভুয়া কাবিন ও স্ত্রীর মর্যাদা না দেওয়া নিয়ে রনি ও লুবনার মনোমলিন্য লেগেই থাকত। রনির চাপে বাধ্য হয়ে ৫ বছরে গর্ভের তিন-তিনটি সন্তান নষ্ট করেন লুবনা। তবে চতুর্থ বাচ্চা নষ্ট করতে দেননি তিনি। এ নিয়ে রনির সঙ্গে চূড়ান্ত ঝগড়া হয় এবং তাকে বেধড়ক মারধরও করেন রনি। সেসময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন লুবনা।

অপরদিকে, লুবনাকে হয়রানি করতে তার বিরুদ্ধে হুমকি-ধমকি প্রদানের অভিযোগ করে মামলা দায়ের করেন রনি। সে মামলায় জামিনে আছেন লুবনা। এই অবস্থায় বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন রনি।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চৌকিদেখির বাসা থেকে এয়ারপোর্ট থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার (২ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাল কাবিনে ৫ বছর সংসার, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১