সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হবে: তথ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

কয়েকদিন আগে সরকারি সংবাদ সংস্থা বাসসসহ বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল, এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, এটা আসলে ভুলবোঝাবুঝি হয়েছিলো। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিলো।

সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিলো। এটি ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। সেটি খুব দ্রুত নিরসন হয়েছে। আমরা যে তালিকা পাঠাবো সেই অনুযায়ী বন্ধ করতে হবে।

তিনি বলেন, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে।

সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুব সহসা আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে তালিকা পাঠাবো। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কোর্টকেও আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হুট করে বন্ধ করলে, আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা কোর্টকে অবহিত করবো। আমরা পর্যায়ক্রমে অননুমোদিতগুলো বন্ধ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হবে: তথ্যমন্ত্রী।

আপডেট সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১