সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভা জনসমুদ্রে পরিণত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভা জনসমুদ্রে পরিণত হয়। বিকেল চারটায় জেলা ও মহানগর আওয়ামীলীগের ব্যানারে এই আলোচনা সভায় নগরীর বিভিন্ন স্থান থেকে বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল নিয়ে সভাস্থল নগরীর সোহেল চত্বরে যোগ দেয়।
কেবল নগর নয়; জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এই আলোচনা সভায় মিছিল সহকারে অংশ নেয়। এতে করে নগরীর সদর রোড বলতে জেল খানার মোড় থেকে জিলা স্কুলের মোড় পর্যন্ত সড়কে দীর্ঘ পথ জুড়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল। এসময় নগরীর গীর্জামহল্লা, ফজলুল হক এ্যাভিনিউ, কাঠপট্টি এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল। বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভায় উপস্থিত হয় এই কর্মী সমর্থকরা।
এসময় বক্তারা বলেন, প্রধান মন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডের সুফল দক্ষিণাঞ্চলবাসির জন্য হওয়াতে তারা নিজ থেকেই উদ্বুদ্ধ হয়ে এই সভায় যোগ দিয়েছে। তারা আরো বলেন, বরিশালের আওয়ামীলীগে কোন বিভেদ নেই। যারা ষড়যন্ত্র করে বা বিভেদ সৃষ্টি করতে চায় তাদের ভবিষ্যৎ ভালো হবে না।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামীলীগের সভাপতি কেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলামসহ অন্য নেতারা বক্তব্য দেন।

সকাল থেকেই নানা কর্মসূচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছে বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগ।
সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এরপর সকাল নয়টায় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা।
এখানে প্রথমেই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুচ ও মহানগর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন সহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়।
এই কর্মসূচিতে অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন অনন্য অবস্থানে পৌঁছেছে। বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের নেতা-কর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। এখানের জনতা উন্নয়নের সুফল ভোগ করে আওয়ামী লীগের সাথেই আছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।
জন্মদিনে দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় মিলাদ মাহফিল ও জন্মদিনের কেক কাটার কর্মসূচি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভা জনসমুদ্রে পরিণত।

আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১