সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাসর রাতে যুবকের আত্মহত্যা, পুলিশ বলছে রহস্যজনক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বাবুল হোসেন (২০) নামের এক যুবক। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়ায় নিজ বাড়ির রান্ন ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত বাবুল হোসেন ওই এলাকার শফিজুল ইসলামের ছেলে।

এদিকে এই ঘটনাকে ‘রহস্যজনক’ বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সমার উদ্দীনের মেয়ে সাবিনা ইয়াসমিনের (১৮) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বাবুলের। রাতেই নতুন বউকে বরের বাড়িতে আনা হয়।

বাড়িতে বেশি মেহমান থাকায় বর-কনে, কনের দাদী, বরের ভগ্নিপতি ছোট ছোট দুটি বাচ্চাসহ এক ঘরেই ঘুমান। পরে হঠাৎ গভীর রাতে বরকে দেখতে না পেয়ে খুঁজতে গেলে পাশেই রান্না ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং পুলিশকে খবর দেন।

তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়দের সহযোগিতায় বাড়ির লোকজন মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনে।

পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথিমক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, বাবুলের মৃত্যুর বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ না পাওয়ায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসর রাতে যুবকের আত্মহত্যা, পুলিশ বলছে রহস্যজনক।

আপডেট সময় : ০৪:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১