সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁওয়ে তিন বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী। আক্রান্ত ১৪ শিক্ষার্থী ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের (বালিকা শাখা) সদস্য। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আক্রান্তদের মধ্যে ৪র্থ শ্রেণির দুজন, ৫ম শ্রেণির তিনজন, ৬ষ্ঠ শ্রেণির চারজন, ৭ম শ্রেণির দুজন, ৮ম শ্রেণির একজন, ৯ম শ্রেণির একজন ও ১০ম শ্রেণির একজন রয়েছেন।

তারা সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি বিদ্যালয়, সোনালী সৈশব ও হাজীপাড়া আাদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হন। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হন।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়।

এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫ জনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই সরকারি শিশু পরিবারের সদস্য।
ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলেন, আক্রান্ত ১৪ ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বর্তমানে তারা ভালো আছে।
ঠাকুরগাঁও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের আমরা আইসোলেশনে রেখেছি। তাদের দেখাশুনা করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের মিটিং হয়েছে, সেখানে বিদ্যালয় বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে তিন বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত।

আপডেট সময় : ০৫:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১