সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরগুনায় বিস্কুটের কার্টনে নবজাতক, পরিচয়ের খোঁজে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা থানার পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাটসংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ডিউটি অফিসারকে জানান।

পরে থানা থেকে টহল পুলিশ গিয়ে বিস্কুটের কার্টনটি খোলে। কার্টনের ভেতরে এক নবজাতককে দেখা যায়। নবজাতকের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।’

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বিস্কুটের কার্টনে নবজাতক, পরিচয়ের খোঁজে পুলিশ।

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১