সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে (১৩) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়ায় ওই নির্যাতিতা কিশোরীকে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে ওইদিন (সোমবার) বেলা বারোটার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে আতাউল্লাহ মোল্লা (২০) নামের এক যুবক তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জেলার হিজলা উপজেলায় ভারুইয়া গ্রামের। অভিযুক্ত আতাউল্লাহ মোল্লা ওই গ্রামের করিম মোল্লার পুত্র ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

নির্যাতিতা শিক্ষার্থীর স্বজনরা জানান, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দুপুরে বাড়ি ফিরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে (ছাত্রী) তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। ওইদিন বিকেলে নির্যাতিতা আরও অসুস্থ হয়ে পরে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য সন্ধ্যা রাতে তাকে (নির্যাতিতা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হিজলা থানার ওসি (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাধীন নির্যাতিতা শিক্ষার্থী ও তার অভিভাবকের সাথে কথা বলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণীর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ।

আপডেট সময় : ১০:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১