সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাংলাদেশি ভেবে’ ভারতীয় যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সীমান্তে খোঁজ নিয়ে জান যায়, ভারতীয় কাঁটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল মিলে অবৈধভাবে ভারতীয় গরু পার করছিল। এ সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ‘বাংলাদেশি গরু চোরাকারবারি’ ভেবে গুলি ছুড়ে। এতে মোহাম্মদ আলী নামের ওই ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে কাঁটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই।

সীমান্তে গুলি করে হত্যার বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। পরে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশি নাগরিক না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশি ভেবে’ ভারতীয় যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ।

আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১