সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নিজ বাসা থেকে ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::সিলেট নগরীতে নিজ বাসা থেকে ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) ও তার বোন ফাতেমা বেগম (২৭)। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুই বোনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির সাংবাদিকদের বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ বাসা থেকে ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১