সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

যৌন পীড়নের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক/’/

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগরের কোনাবাড়ি পেয়ারাবাগান এলাকার একটি বাড়ি থেকে যৌন পীড়নের অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটক করে থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক মনিরুজ্জামান (২৩) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বিয়ারা চরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে সে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এ পি বি এন) উত্তরায় কর্মরত আছেন। রবিবার গ্রেফতারকৃত ওই পুলিশ কনস্টেবলকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত তিন বছর আগে একই এলাকার একটি মেয়ের সাথে মনিরুজ্জামানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সিরাজগঞ্জ থেকে ওই মেয়ে গাজীপুর মহানগরীর পেয়ারাবাগান এলাকায় মায়ের সাথে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করে আসছে। এরই মধ্যে মনিরুজ্জামান ফোনের মাধ্যমে ওই মেয়ের ঠিকানা সংগ্রহ করে। গত ফেব্রুয়ারী মাসে মনিরুজ্জামান বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ওই মেয়েকে এক আত্মীয়ের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। বাসায় এসে ধর্ষণের বিষয়টি ওই মেয়ে তার মাকে জানায়। পরে ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করে। মামলার বিষয়টি জানতে পেরে মনিরুজ্জামান বিভিন্ন সময় ফোনে ওই মেয়েকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। কিন্তু ওই মেয়ে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানায়।
শনিবার মধ্যরাতে মনিরুজ্জামান পুনরায় মামলা তুলে নেয়ার জন্য ওই মেয়ের বাসায় এসে ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে ওই মেয়েকে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মনিরুজ্জামানকে আটক করে পুলিশের খবর দেয়। সংবাদ পেয়ে কোনাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মনিরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রবিবার ভুক্তভোগী ওই মেয়ে দ্বিতীয় বারের মতো মামলা দায়ের করলে মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌন পীড়নের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক/’/

আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১