সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ রাঙ্গা: কাদের মির্জা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জাতীয় পার্টির চিফ হুইপ সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে ‘বানর’ আখ্যা দিয়ে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ উল্লেখ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, ‘এ রাঙ্গা সেই রাঙ্গা, যে রাঙ্গাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভার মেয়র থেকে এনে মন্ত্রী বানিয়েছেন। আর আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এছাড়া সে বলে শহীদ নূর হোসেন নাকি মাদকাসক্ত-ইয়াবাখোর। তখন কি ইয়াবা ছিল? কোথা থেকে এদেরকে এনে মন্ত্রী বানায় বুঝি না। এরা বানর, বানর।’

কাদের মির্জা আরও বলেন, ‘রাঙ্গা সাহেব পরিবহন সেক্টরের খবর কি? এই পরিবহন জগতে ধুয়ে-মুছে খেয়ে ফেলেছেন। আজকে বড় বড় কথা বলেন। আর আমাকে বলেন আমি সারাদেশে বিতর্কিত। শরম যদি লাগে গো ঘোমটা দিয়ে চল গো।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘ব্যারিস্টার সুমন একটা বাহির হইছে। সে নাকি আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। সে একজন ওসির বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দেওয়ায় মামলা দিয়েছে। সে (সুমন) কী করে যুবলীগ করে। আমি প্রধানমন্ত্রীকে বলবো ’জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে জাতীয় স্লোগান করা হোক।’

বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেটা না দিলেও ঘরে ঘরে মামলা দিয়েছেন। আপনার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের নোয়াখালীর অপরাজনীতির হোতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করছে। সে আমাকে হত্যার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব এর জবাব আপনাকে দিতে হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে মারধরের অভিযোগ এনে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মসিউর রহমান রাঙ্গাসহ জাপার দুই এমপি কাদের মির্জার বিচার দাবি করেন। এ সময় কাদের মির্জাকে তারা অবাঞ্ছিত লোক বলেও অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ রাঙ্গা: কাদের মির্জা।

আপডেট সময় : ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১