সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবার চেয়ে ২২ মাসের বড় ছেলে, দুজনেরই আছে ভাতার কার্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাবার চেয়ে ২২ মাসের বড় ছেলে। দুজনের নামে রয়েছে বয়স্ক ভাতার কার্ডও। তুলছেন ভাতার টাকা। জাতীয় পরিচয়পত্রে প্রকৃত জন্ম তারিখ গোপন রেখে বয়স বাড়িয়ে ভাতা গ্রহণের এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের সদর উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের মো. আনোয়ার হোসেন বকুর বিরুদ্ধে।

এ নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা প্রশাসক বরাবর একটি লিখত অভিযোগ দেন ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা জালাল মোল্যা।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. আনোয়ার হোসেন বকুর আগের করা জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৫ ছিল। পরে বকু বাদ দিয়ে শুধু মো. আনোয়ার হোসেন নামে নতুন করে আরেকটি জাতীয় পরিচয়পত্র করেন। তাতে জন্ম তারিখ উল্লেখ করেন ১৯৪০ সালের ৫ জুলাই।

এদিকে, তার বাবা আ. গফুর মোল্যার জাতীয় পরিচয়পত্রে তারিখ ৫ অক্টোবর ১৯৪২। সে হিসেবে ছেলের বয়স বাবার থেকে ২২ মাস বেশি।

অভিযোগ দেওয়া জালাল মোল্যা বলেন, মো. আনোয়ার হোসেন বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে এবং জাতীয় পরিচয় পত্রে বয়স বাড়িয়ে বয়স্ক ভাতা উত্তোলন করছেন। তার বাবা গফুর মোল্যা তিনিও বয়স্ক ভাতাভোগী। প্রতারণা করার বিষয়টি জানতে পেরে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে অভিযোগ দায়ের করেছি।

চাঁদপুর ইউনিয়নের আরেক বাসিন্দা ও ব্যবসায়ী মাসুদ পারভেজ জানান, খোঁজ করলে আনোয়ার হোসেন বকুর মতো এমন প্রতারক আরও পাওয়া যাবে।

চেয়ারম্যান ও তার কাছের লোকজনের সহযোগিতায় বয়স বাড়ানোর অভিযোগ তুলে তিনি আরও বলেন, এর আগেও কবির সর্দার নামের এক ব্যক্তি বয়স বাড়িয়ে প্রায় ৫ বছর বয়স্ক ভাতা উত্তোলন করেন।

আনোয়ার হোসেনের বাবা আ. গফুর মোল্যা জানান, তার ছেলে আনোয়ার হোসেন বকুর বয়স ৬০ বছর হতে পারে। এছাড়া অন্য বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. আনোয়ার হোসেন তার বাবার বয়স নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার ভাষ্য, জাতীয় পরিচয়পত্র যারা করেছেন, তারাই হয়তো ভুলে তার বয়স বাড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মুহিদের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

তবে ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলি আহসান জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সঠিক হয়, তাহলে তদন্তপূর্বক অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবার চেয়ে ২২ মাসের বড় ছেলে, দুজনেরই আছে ভাতার কার্ড।

আপডেট সময় : ০৯:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১