সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বরিশাল বাবুগঞ্জ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি বাসা থেকে রোকসানা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জেরে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনার পর রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।

রোকসানা আক্তার বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ছিলেন। স্বামী-স্ত্রী দুজনেই নগরের সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা বলেন, রোকসানা ও দেলোয়ার দম্পতি দুই মাস আগে সিইপিজেডের চাকরি ছেড়ে বরিশাল চলে যান। শুক্রবার (২২ নভেম্বর) রাতে পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিতে আবার চট্টগ্রামে আসেন। রোববার (২৪ নভেম্বর) রাতে ব্যাংক কলোনির একটি বাসা থেকে গৃহবধূ রোকসানার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রোকসানা ও দেলোয়ারের পরিবারে কলহ ছিল। বেশ কিছুদিন আগে রোকসানা তার স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। পরে তা আপস হলে ফের সংসার শুরু করেন। রোববার পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিয়ে বাসায় আসার পর এ হত্যাকাণ্ড হয়। ঘটনার পর থেকে রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক। এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদী হয়ে একটি মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বাবুগঞ্জ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯