সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

গৃহকর্মীকে ৮ বছর ধরে ধর্ষণ করেছেন স্বামী, জেনেও চুপ ছিলেন স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় এক গৃহকর্মীকে (২০) ধর্ষণের অভিযোগে মো. সিরাজ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী সাহেদা আক্তার পিংকিকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজনের গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তারা পাহাড়তলী মাইট্টাইল্লা পাড়া নাছির ভবনের চতুর্থ তলায় বসবাস করেন।

পাহাড়তলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী গৃহকর্মী থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী গৃহকর্মী ১৫ বছর ধরে অভিযুক্তদের বাসায় কাজ করে আসছিলেন। সাত-আট বছর ধরে ওই গৃহকর্মীকে সিরাজ ধর্ষণ করে আসছিল। ভুক্তভোগী গৃহকর্মী বিষয়টি সিরাজের স্ত্রীকে জানালে তিনিও কোনো সহযোগিতা করেননি। একপর্যায়ে ধর্ষণে ওই গৃহকর্মী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। পরে বাধ্য হয়ে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’সুএ জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহকর্মীকে ৮ বছর ধরে ধর্ষণ করেছেন স্বামী, জেনেও চুপ ছিলেন স্ত্রী।

আপডেট সময় : ০৪:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১