সংবাদ শিরোনাম ::
বরিশালে অস্ত্র মামলায় চেয়ারম্যানপুত্রে ১০ বছরের কারাদন্ড।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক, : বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির জননন্দিত চেয়ারম্যান গাওসেল আলম খান লাল এর বড়ছেলে ফজলে রাব্বিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক টি এম মূছা এ রায় দেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১২ সালে ১১ ফেব্রুয়ারী নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে দেশীয় তৈরি পিস্তলসহ ফজলে রাব্বীকে আটক করে র্যাবের একটি দল। এ ঘটনায় ওই রাতে এয়ারপোর্ট থানায় মামলা করে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন একমাত্র আসামী রাব্বীকে অভিযুক্ত করে ওই বছরের ১০ মার্চ আদালতে চার্জশীট জমা দেয়।

























