সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা সম্পর্কের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রবিবার এই ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবি করেছেন শিশুটির স্বজনরা।

এদিকে শিশু ধর্ষণের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাকেরগঞ্জ থানার ওসি।

নির্যাতিত শিশুটি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় দক্ষিণ কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী (১০)। গতকাল রবিবার শিশুটিকে তার চাচা সম্পর্কের এক ব্যক্তি ধর্ষণ করে। আশংকাজনক অবস্থায় ওই রাতেই তাকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেলের গাইনি বিভাগে। সেখান থেকে আজ সোমবার দুপুরে তাকে পাঠানো হয় মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

শিশুটিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবি করেছেন তার বাবা সহ অন্যান্য স্বজনরা।
শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই শিশুটিকে মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওসিসিতে প্রেরণ করা হয়েছে। তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির বর্তমান শারীরিক অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি।

এদিকে শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খবর নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

আপডেট সময় : ০৯:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১