সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সৎ মায়ের নির্যাতনের শিকার সেই শিশুটি মারা গেল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সৎ মায়ের নির্যাতনের শিকার আড়াই বছর বয়সী শিশু মরিয়মকে আর বাঁচানো গেল না। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মো. তারেক মিয়া। তিনি বলেন, নির্যাতনে পায়ুপথ ও যৌনাঙ্গে সংক্রমণ তৈরি হয়ে তা ছড়িয়ে পড়েছিল মরিয়মের পুরো শরীরে। চিকিৎসকরা তার অস্ত্রোপচারও করেছিলেন।

শিশু মরিয়ম আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঁশিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে। মোস্তফা কামাল শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে ১৪ শতাংশ জমি কিনে বহুতল ভবন গড়ে তুলেন। তিনি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। তার প্রথম স্ত্রীর ঘরে জন্ম হয় শিশু মরিয়মের। পরে দুবাই প্রবাসী আলিফা আক্তার রিপার সঙ্গে মোস্তফা কামাল পরকীয়ায় জড়িয়ে পড়লে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। তখন শিশুটির বয়স ছিল চারমাস।

এসময় আলিফা আক্তারকে বিয়ে করে দ্বিতীয় সংসার শুরু করেন মোস্তফা কামাল। আর শিশু মরিয়ম সৎ মা আলিফা আক্তারের কাছেই থাকতো।

অভিযোগ রয়েছে নিজ নামে বাড়ি লিখে নিতে শিশুটিকে যৌন নির্যাতন শুরু করেন এই সৎ মা। তিনি বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে শিশুটির পায়ুপথ ও যৌনাঙ্গ ক্ষত-বিক্ষত করেন। পরে অবস্থা গুরুতর হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

এ ঘটনায় শিশুর দাদা আফাজ উদ্দিন বাদী হয়ে তার সৎ মায়ের বিরুদ্ধে ১২ আগস্ট শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে পরে তা মামলা হয়। এরপর ১৫ আগস্ট অভিযুক্ত সৎ মা আলিফা আক্তার রিপাকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে।

শিশুটির দাদা বলেন, তার দ্বিতীয় পুত্রবধূ উগ্র প্রকৃতির। সে বিভিন্ন সময় নানা ধরনের অঘটনের চেষ্টা করেছে। তার ছেলে প্রবাসে চলে যাওয়ায় শিশু নাতনিকে নিয়ে সে এ বাসাতেই থাকতো এ বাসা লিখে নিতে সে নানা ধরনের ফন্দি তৈরি করেছিল। ১১ আগস্ট তার নাতনিতে দেখতে এসে তারা দেখতে পান সে খুব অসুস্থ। পরে দেখেন তার পায়ু ও যৌনাঙ্গে ক্ষত। এসময় তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলে সে একেক সময় একে কথাবার্তা বলতে থাকে।

তিনি আরও বলেন, এর আগে কয়েকবার তার নাতিকে তার সৎ মা নানাভাবে নির্যাতন করেছে। তারা বিভিন্নভাবে সতর্ক করছিল সৎ মাকে। এরপরও তাদের কথা না শুনে শিশুকে এভাবে নির্যাতন করে হত্যার পরিকল্পনা ছিল তার সৎ মায়ের।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। এখন নিহতের ময়নাতদন্ত করা হবে। সে অনুযায়ী দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশুটিকে যৌন নিপীড়নের কথা শিকার করেছে আলিফা আক্তার রিপা।সুএ জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৎ মায়ের নির্যাতনের শিকার সেই শিশুটি মারা গেল।

আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১