সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্বামীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: খুলনায় ঝগড়ার সময় স্ত্রীর লাঠির আঘাতে মো. সোহেল (৩৪) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানাধীন আলমনগরের বালিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি বা এ ধরনের কোনো বস্তু দিয়ে স্বামীর কপালে আঘাত করে। তাৎক্ষণিক আহত স্বামীকে খালিশপুর ক্লিনিকে নিয়ে যান তার স্বজনরা। সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন। কিন্তু কী ধরনের বস্তু দিয়ে আঘাত করেছেন তা বলেননি। তবে নিহত স্বামীর কপালে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কামাল হোসেন বলেন, এ হত্যাকাণ্ডে স্ত্রী সোনিয়া বেগমকে আটক রাখা হয়েছে। নিহতে স্বামীর স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্বামীর।

আপডেট সময় : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১