সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পুলিশ কনস্টেবলের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মানিকগঞ্জ শহরের একটি ফ্লাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের রিজার্ভ ট্যাংক এলাকার ওই ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, ধারণা করছে পুলিশ।
নিহত পুলিশ সদস্যের স্ত্রীর নাম বিলকিস আক্তার (৩০)। তার স্বামী পুলিশ কনস্টেবল মো. মাসুদ রানা গাজীপুরের পুলিশ লাইনসে কর্মরত আছেন। বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে। পুলিশ সদস্য মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ফ্ল্যাট মালিক কিতাবউদ্দিন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত আগস্ট মাসে পুলিশ কনস্টেবল মাসুদ রানা জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকার পাঁচ তলাবিশিষ্ট ভবনের নিচ তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার স্ত্রী ও দুই শিশুসন্তান থাকলেও তিনি গাজীপুরে কর্মস্থলে থাকেন।

তবে ওই পুলিশ সদস্য মাঝে মধ্যে ছুটি পেলে বাসায় আসতেন। নিহত নারীর বড় ছেলের বয়স ১৩ আর মেয়ের বয়স ৮ বছর।

ফ্ল্যাট মালিক আরও বলেন, শনিবার সকাল ৯টার দিকে রিজার্ভ ট্যাংক এলাকায় ওই ফ্ল্যাটের কক্ষের ভেতর থেকে ওই নারীর দুই শিশুর কান্না শুনে তিনি ভেতরে যান। এরপর কয়েকজন প্রতিবেশী হাত-পা এবং মুখ বাঁধা এবং গলায় কাপড় পেঁচানো অবস্থায় অপর একটি কক্ষে খাটে পড়ে তাকে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান।

সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে যান। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরের দিকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কনস্টেবলের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৮:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১