র্যাব-৮, বরিশাল থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে ১৩১,৫০০ টাকা জরিমানা।
- আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ ২০২১ পরিচালনা করে বরিশাল, ভোলা, ঝালকাঠি, এবং পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় ১৯ (উনিশ) টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে ১৩১,৫০০(এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা । দীর্ঘদিন যাবৎ বরিশাল মহানগরী, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু অসাধু ফার্মেসি মেয়াদত্তীর্ণ ও অধিক মূলে ঔষধ বিক্রয় করে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। এমন তথ্যর ভিত্তিতে র্যাব-৮, বরিশালের কয়েকটি আভিযানিক দল উক্ত চারটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ফার্মেসিগুলোতে ১৩১,৫০০ (এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করে। তারা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের ফার্মেসিতে মেয়াদত্তীর্ণ ঔষধ বিক্রয় করে তারা ব্যবসা করছে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক। তাদের ফার্র্মেসিগুলো পরিদর্শন করে বিভিন্ন মেয়াদত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। উক্ত ফার্মেসী ব্যবসায়ীদের মেয়াদত্তীর্ণ ঔষধ রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং মোবাইল কোর্টের সামনে তারা তাদের দোষ স্বীকার করে। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা হতে ০৬ টি ফার্মেসিকে ২৭,০০০ (সাতাশ হাজার) টাকা জরিমানা, ভোলা জেলার সদর থানায় ০৬ টি ফার্মেসিকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা, ঝালকাঠি জেলার সদর থানায় ০৪ টি ফার্মেসিকে ১৮,৫০০ (আঠারো হাজার পাঁচশত) টাকা জারিমানা এবং পিরোজপুর জেলায় সদর থানায় ০৩ টি ফার্মেসিকে ২৬,০০০ (ছাব্বিশ হাজার) টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। পরবর্তীতে এরূপ অবৈধ কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় স্থানীয় লোকজন র্যাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
র্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।


























