সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে ৬ হরিণের চামড়াসহ ৩৭ কেজি মাংস জব্দ, গ্রেফতার ৪।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে বেসরকারি আলোশিখা সমাজ উন্নয়ন সংস্থার তৃতীয় তলা থেকে নির্বাহী পরিচালকসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় হরিণের ৩৭ কেজি মাংস ও ছয়টি হরিণের চামড়া জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে তদের আটক করা হয়। আটকরা হলেন রাজিহারের বাসিন্দা সময়েল হালদারের ছেলে সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, উপজেলার নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, উপজেলার আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র ও রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকার।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, আটকরা এনজিওর তিনতলা ভবনের তৃতীয়তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে চার জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হরিণের মাংস ও চামড়া।
ওসি আরও বলেন, ওই ভবন সংলগ্ন বাড়িতে আটক মৃদুল হালদারের একটি হরিণের খামার রয়েছে। যার সরকারি অনুুমোদন থাকলেও হরিণ জবাই করতে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু মৃদুল কোনও অনুমতি না নিয়ে গোপনে হরিণ জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ কারণে তাকেসহ চার জনকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৬ হরিণের চামড়াসহ ৩৭ কেজি মাংস জব্দ, গ্রেফতার ৪।

আপডেট সময় : ০৬:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১