সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

কলেজে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধর।

কলেজ সূত্র জানায়, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা ছাত্রীরা কমনরুমে বসা ছিলেন। এ সময় ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কান্নার আওয়াজ আসে। ছাত্রীরা কর্তৃপক্ষকে খবর দিলে কলেজের অফিস সহায়ক রেনু ধর নবজাতকটি উদ্ধার করেন। পরে তাকে খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নবজাতকটি বর্তমানে ভালো আছে।

এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, যেহেতু নবজাতকটির কেউ নেই, তাই অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার।

আপডেট সময় : ০২:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১