সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ময়মনসিংহের গৌরীপুরে কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে রানা মিয়া (২৭) নামের এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার নরসিংদীর পলাশ থানার পুলিশ কনস্টেবল রানা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গৌরীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা।

এরপর প্রথমে তাকে ক্লোজড করা হয়। পরবর্তীতে রানাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী। রানা মিয়া গৌরীপুর উপজেলার খালিজুরী গ্রামের মো. মজনু মিয়ার ছেলে। তিনি নরসিংদীর পলাশ থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গ্রামে।

জানা গেছে, পুলিশ কনস্টেবল রানা বিয়ের প্রতিশ্রুতিতে ওই কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। গত ২৮ আগস্ট রাতে বাড়ির সামনে বাগানে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয়রা। এ নিয়ে ওই রাতে সালিস চলাকালে রানা কৌশলে পালিয়ে যান। তাই পরদিন বিকেল থেকে ওই তরুণী ফাঁসির দড়ি সঙ্গে নিয়ে রানার ঘরে অবস্থান করলেও সম্পর্ক মেনে নেয়নি রানার পরিবার। অবশেষে গৌরীপুর থানায় ধর্ষণের অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করেন তরুণীর বাবা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আদালতে জবানবন্দি ও ফরেনসিক পরীক্ষার পর ভিকটিমকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই রানাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত।

আপডেট সময় : ০৬:০০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১